ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

মিসাইল হামলা: অত্যাধুনিক রুশ জাহাজ ডুবিয়ে দিলো ইউক্রেন 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • / ৯৭৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক। 

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার জালিভ জাহাজঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে ক্ষেপণাস্ত্রবাহী অত্যাধুনিক একটি রুশ জাহাজ ডুবিয়ে দেয়ার দাবি করেছে ইউক্রেন। গত ৪ নভেম্বর সন্ধ্যায় এমন দাবি করেন ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক। তবে তিনি জাহাজটির নাম উল্লেখ করেননি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইনসাইডার। মাইকোলা ওলেশচুক বলেছেন, ‘রুশ অধিকৃত ক্রিমিয়ার জালিভ জাহাজঘাঁটিতে ইউক্রেন হামলা চালিয়েছে।’

ওলেচশকু আরও বলেন, ‘রাশিয়ার জালিভ জাহাজঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধজাহাজ রয়েছে; যা ক্যালিবার ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম।’ ধারণা করা হচ্ছে, জাহাজঘাঁটিতে হামলা চালানোর জন্য ইউক্রেন ফ্রান্সের দেয়া এসসিএএলপি মিসাইল ব্যবহার করেছে। এই মিসাইল ‘স্ট্রর্ম শ্যাডো মিসাইল’ নামেও পরিচিত।

অ্যান্টন গেরাশেঙ্কো নামে ইউক্রেনীয় এক কর্মকর্তা এক্সে (সাবেক টুইটার) এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে একটি জাহাজঘাঁটিতে বিশাল অগ্নিশিখা দেখা গেছে।এদিকে ইউক্রেনের হামলার কথা স্বীকার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন জাহাজঘাঁটিতে ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর মধ্যে ১৩টি মিসাইল প্রতিহত করা হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
07 November 2023

মিসাইল হামলা: অত্যাধুনিক রুশ জাহাজ ডুবিয়ে দিলো ইউক্রেন 

www.Bangladesherbarta.com

মিসাইল হামলা: অত্যাধুনিক রুশ জাহাজ ডুবিয়ে দিলো ইউক্রেন 

আপডেট সময় : ০৮:৫৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩