ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

গাজীপুর-৫ আসনে সাবেক এমপি আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / ৯৭২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শাহনেওয়াজ।কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানসহ ৪ জন প্রার্থী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ডাকসুর সাবেক ভিপি ও জিএস, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানসহ প্রার্থীগণ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমানের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ডাকসু’র সাবেক ভিপি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান বৃহস্পতিবার সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিউরী কেন্দ্রীয় ঈদগাঁহ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন।

দক্ষিণ সোম গ্রামের নিজ বাড়ীতে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি নেতা-কর্মীদের নিয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কে বি এম মফিজুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণী ভূইয়া, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, মো. মশিউর রহমান আকাশকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমান এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

এছাড়াও বিকেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মো. আল-আমিন দেওয়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়া, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ জেলা সভাপতি মো. শাকিল হোসেন, সহ-সভাপতি মাহমুদ হাসানকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও জাকের পার্টির মনোনীত প্রার্থী এ এন এম মনিরুজ্জামান ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর-৫ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৫৫৬ জন। তাঁদের জন্য মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১২৪টি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
30 November 2023

গাজীপুর-৫ আসনে সাবেক এমপি আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল

www.Bangladesherbarta.com

গাজীপুর-৫ আসনে সাবেক এমপি আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ১২:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩