ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

মনোনয়ন প্রত্যাহার করেছে জাকের পার্টি

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:২৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিমেল আরজু।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি। ২১৮টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিতে নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি।রোববার (১৭ ডিসেম্বর) সকালে প্রার্থিতা প্রত্যাহারের জন্য দলটির পক্ষ থেকে আবেদন করা হয়।

জানা গেছে, নির্বাচনী পরিবেশ নিয়ে সংশয় থাকায় জাকের পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ২১৮টি আসন থেকে দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করা হয়। দলীয় প্রধানের নির্দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটির নেতাকর্মীরা।

১৯৮৯ সালের ১৪ অক্টোবর আটরশির প্রয়াত পীর মাওলানা মোহাম্মদ হাসমত উল্লাহর হাত ধরে প্রতিষ্ঠিত হয় জাকের পার্টি। দলটির বর্তমান চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। দলটি ১৯৯৬ সালে ষষ্ঠ ও ২০১৪ সালে দশম জাতীয় নির্বাচন বয়কট করা ছাড়া বাকি পাঁচটি নির্বাচনে অংশগ্রহণ করে। তবে কোনো নির্বাচনেই একটি আসনেও জিততে পারেনি।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেছিল জাকের পার্টি। এজন্য দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোনয়ন প্রত্যাহার করেছে জাকের পার্টি

আপডেট সময় : ০৫:২৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩