ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

এবার রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনে আগুন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনগঞ্জ এক্সপ্রেসের পর এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন।

তিনি জানান, একটি বস্তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। মূলত ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে চটের বস্তাটি রাখা ছিল। সেটির কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে পারেনি। ফলে গরম হয়ে চটের বস্তায় আগুন লেগে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে আগুন নেভানো হয়।

তিনি আরও জানান, আগুন নেভানোর সময় ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে রাখা হয়েছিল। পরে সেটি গন্তব্যে রওনা হয়। এর আগে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজন নিহত হন। এছাড়াও আহত হন বেশ কয়েকজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনে আগুন

আপডেট সময় : ০২:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩