ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

আমি উন্নয়ন ও মূল্যায়ণ করব আপনারা আমাকে ভোট দিবেন – নিক্সন চৌধুরী

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭০৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুমন কুমার সাহা,সদরপুর,(ফরিদপুর)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি উন্নয়ন ও মূল্যায়ণ করব আপনারা আমাকে ভোট দিবেন । বিগত ১০ বছরে আমাকে ছাড়া আপনাদের সেবায় আর কাউকে পান নাই।

আমি করোনা মহামারীর কঠিন সময়ে এই তিন থানার জনগণের পাশে ছিলাম। ভ্যাক্সিন আবিষ্কার না হওয়া পর্যন্ত আমি আপনাদের দ্বারেদ্বারে ঘুরেছি। সহযোগীতা করেছি। তিনি আরও বলেন, গত ১০ বছরে নির্বাচনী এলাকার রাস্তাঘাটের অনেক উন্নয়ন করেছি। আবার নির্বাচিত হলে এক ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না।

তিনি তার নির্বাচনী প্রতিপক্ষ কাজী জাফর উল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আপনি এলাকায় আসেন না। এলাকার মানুষ আপনাকে চেনেনা। জনগণ আমাকে পাশে পেয়েছে, তারা আমাকেই ভোট দেবে।

তিনি বুধবার (২৭ ডিসেম্বর) রাত ১০টায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বশৌলডুবী ঐতিহ্যবাহী আলতাফ ফকিরের বাড়িতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আসাদুজ্জামান ফকির এর সার্বিক ব্যবস্থাপনায় এবং মোকাদ্দেছ ফকির এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান জেলা পরিষদ সদস্য এখলাস আলী ফকির, জেলা পরিষদের সংরক্ষিত আসনে মহিলা সদস্য কোহিনুর বেগম, সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
28 December 2023

আমি উন্নয়ন ও মূল্যায়ণ করব আপনারা আমাকে ভোট দিবেন - নিক্সন চৌধুরী

www.Bangladesherbarta.com

আমি উন্নয়ন ও মূল্যায়ণ করব আপনারা আমাকে ভোট দিবেন – নিক্সন চৌধুরী

আপডেট সময় : ০৩:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩