ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ডিসেম্বর) বিকালে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক মুজিব এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক মুজিব এমপি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনা এবারও আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। তাই আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি। বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মরহুম জননেতা কাজী জহিরুল কাইয়ুম বাচ্চু মিয়ার পরে আমি টানা আটবার নৌকার মনোনয়ন নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। এর মাঝখানে আর কেউ নৌকার টিকেট পায়নি। আটবার মনোনয়ন পেয়ে আমি চারবার এমপি নির্বাচিত হয়ে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে চৌদ্দগ্রামের প্রায় প্রতিটি গ্রামে মসজিদ-মক্তব, মন্দির, রাস্তাঘাট, ব্রীজ, পুল-কালভার্ট, স্কুল-কলেজ, মাদরাসার নতুন ভবন নির্মাণ সহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছি। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করে উন্নয়ন-অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করেছি।’

তিনি আরো বলেন, ‘চৌদ্দগ্রামে কোনো কারণে সুবিধা বঞ্চিত হয়ে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কতিপয় লোক ষড়যন্ত্র করছে। মূলত তারা দলীয় আদর্শ লালন করেনা । এ ষড়যন্ত্রের মাধ্যমে তারা জাতির জনক বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শকে অসম্মান করেছে। তারা বেইমান-মুনাফিক। চৌদ্দগ্রামে যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাথে মূল দলের কেউ নেই। ইতিমধ্যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। সমগ্র চৌদ্দগ্রামে এখন নৌকার জোয়ার বইছে। সুতরাং যেনতেন প্রার্থীকে ভোট দিয়ে আপনারা ভোটের মত পবিত্র আমানত নষ্ট করবেন না। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে চৌদ্দগ্রামের ভোটার সহ সাধারণ মানুষ ষড়যন্ত্রকারীদেরকে ঘৃণার সাথে বর্জন করে ব্যালটের মাধ্যমে দাঁতভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ।’ এ সময় তিনি ষড়যন্ত্রকারীদের বিষয়ে আরো সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের বিশেষভাবে আহবান জানান।

শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের।

শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা একরামুল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য এম এ রহিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক খাঁন, আকতার হোসেন পাটোয়ারী, অধ্যাপক মফিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ এর শ্রম বিষয়ক উপকমিটির সদস্য এম. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল), সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আব্দুল মান্নান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শৈলপতি চৌধুরী নন্দন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি নায়িমুর রহমান মজুমদার মাছুম, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজির আহম্মদ, সাবেক ছাত্রনেতা টিপু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: খোরশেদ আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জামশেদ আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান লিংকন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সাভাপতি তৌফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

এ সময় শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ভোটারবৃন্দ-গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩