ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

জাতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্ন কোচ সালাউদ্দিনের

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:৪৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৭৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপিএলের মাঝপথে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড। যে দলে নেই দারুণ ছন্দে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকের আলী অনিক।

জাতীয় দলের নির্বাচকেরা কোন বিবেচনায় দল গড়েন, সে প্রশ্ন তুলেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। এদিন খুলনা টাইগার্সকে সাত উইকেটে হারিয়েছে তার দল।

শ্রীলঙ্কা সিরিজের দলে পাঁচ ওপেনার থাকার কথা উল্লেখ করে সালাউদ্দিন বলেন, ‘আমরা যদি বুঝতাম দল নির্বাচনের প্রক্রিয়া, তাহলে আরও ভালো জায়গায় থাকতাম। আমি বাংলাদেশ টিম দেখলাম। আপনি ৫টা ওপেনার রাখছেন, মিডল অর্ডারে ২টা ব্যাটসম্যান মনে হয়। একটা সুবিধা আছে হয়তো, সবসময় বাংলাদেশ ওপেনিংই করবে, ১৬-১৭ ওভার পর্যন্ত ওপেন করবে, এটা একটা সুবিধা হতে পারে। তবে রাইট জায়গায় রাইট প্লেয়ার পিক করাটা খুব জরুরি।’

তিনি আরও যোগ করেন,‘তারা কী বুঝে কী নির্বাচন করে সেটা আসলে বুঝি না আমি। যারা উপরের দিকে রান করছে তাদের নিয়ে নিছে। একটা ছেলে যে ৫ নাম্বারে ব্যাটিং করতেছে সে ৫০ করবে না এটাই স্বাভাবিক। হয়তো ৫ বলে ২০ রান করবে, সেটাই দিনশেষে বড় ইমপ্যাক্ট ফেলে।’

কুমিল্লার হয়ে এই মৌসুমে মিডল অর্ডারে দারুণ খেলছেন জাকের আলী অনিক। ১৩৪ স্ট্রাইক রেটে ৬৭ গড়ে ১৪৯ রান করেন জাকের। খুলনার বিপক্ষে গতকাল ৩১ বলে সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত ছিলেন। জাকেরকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাশা করেছিলেন সালাউদ্দিন।

না থাকা জাকেরের উদাহরণ দিয়ে সালাউদ্দিন বলেন, ‘জাকেরের কথাটা সব সময় আপনারা ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞাসা করেন না। ছেলেটার হয়তো চেহারা একটু কালো, এই কারণে আমার মনে হয়, বোর্ডও তাকে দেখে না ঠিকমতো। আপনারা ৬ নম্বর, ৭ নম্বরে প্লেয়ার খোঁজেন। এই ছেলেটা লাস্ট কয়েকটা ম্যাচ থেকে খুবই ভালো খেলছে। তার স্ট্রাইক রেট যদি দেখেন আর সে প্রতিটা দিনই আমাদের ক্রুশাল মোমেন্টে রানটা করে দিচ্ছে এবং সে অনেক সেনসিবল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্ন কোচ সালাউদ্দিনের

আপডেট সময় : ০৭:৪৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪