ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

অনুশীলনে মাথায় বলের আঘাত, হাসপাতালে মোস্তাফিজ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:৪৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৮৮৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেলা ডেস্ক৷৷ 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের ম্যাচ চলছে। যদিও আজ কোনো দলের খেলা নেই। তবে ম্যাচহীন দিনে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান। ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের বল ফিজের মাথায় আঘাত করে।

এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।বিষয়টি বাংলাদেশের বার্তা’কে নিশ্চিত করেছেন কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন।

তিনি বলেন, ‘দেখছেন তো মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গেছে।’আজ (রোববার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন করার সময় ওই ঘটনা ঘটে।

মুস্তাফিজের চোট কতটা গুরুতর সেটা নিশ্চিত হওয়া যাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে। মূলত মাথার পেছনের সাইডে বল লেগেছে মুস্তাফিজের। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন তিনি বোলিং সাইডে ছিলেন। হঠাৎই বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
18 February 2024

অনুশীলনে মাথায় বলের আঘাত, হাসপাতালে মোস্তাফিজ

www.Bangladesherbarta.com

অনুশীলনে মাথায় বলের আঘাত, হাসপাতালে মোস্তাফিজ

আপডেট সময় : ০৬:৪৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪