ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ইবিতে ন্যাশনাল সাইন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / ৯৭৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ হাছান, ইবি প্রতিনিধি ৷৷   

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞান চর্চা ও গবেষণা বিষয়ক সংগঠন সাইন্স ক্লাবের উদ্যোগে প্রথমবারের মত ন্যাশনাল সাইন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। যেখানে দু’টি বিশ্ববিদ্যালয়সহ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল-কলেজ থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মঙ্গলবার (০৫ মার্চ) সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন এবং এম. ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনে দিনব্যাপী এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ফেস্টিভ্যালে সাইন্স অলিম্পিয়াড, রুবিক্স কিউব কম্পিটিশন, পোস্টার পেজেন্টেশন ও ট্রেজার হান্টসহ মোট চারটি ভিন্ন প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এই তিন ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকাল ৪টার দিকে প্রতিযোগিতা শেষ হয়। এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় ।

সাইন্স ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মনজুরুল হক, জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড.মো: রেজওয়ানুল হক ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোসা: কামরুননাহারসহ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাইন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো: শাহজাহান আলী প্রমুখ।

ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে আসা কুষ্টিয়া এডুকেয়ার একাডেমির শিক্ষার্থী আদিল সরকার মাহি অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এমন প্রতিযোগিতা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আমি এখানে শিখতে এসেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে পরীক্ষা দেয়া আমার জন্য এক দারুণ অনুভূতি। যা আমার ভবিষ্যতে কাজে দিবে। এত সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ।’

এ বিষয়ে সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক ও ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর আরমান হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো সাইন্স ফেস্টিভ্যালের আয়োজন করে যে সাড়া পেয়েছি, তা আমাদের ব্যাপক সাহস জুগিয়েছে। সবার সহযোগিতায় ভবিষ্যতে আরো ভিন্নধর্মী অনুষ্ঠান আয়োজন করে বিজ্ঞান চর্চার ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।’ আমাদের শিক্ষক এবং প্রশাসন ও অনেক সহযোগিতা করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইবিতে ন্যাশনাল সাইন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪