ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ইবিতে ৭ই মার্চ উপলক্ষ্যে সাদ্দাম হল শাখা ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • / ৯৭৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ হাছান, ইবি প্রতিনিধি৷৷  

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা । এ সময় প্রায় ৩০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন।

বৃহস্পতিবার ( ৭ই মার্চ) বেলা এগারো ঘটিকা থেকে রবীন্দ্র নজরুল কলা ভবনের পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনার প্রাঙ্গণে এ রক্তদান কর্মসূচি শুরু হয়। প্রথমেই শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এ কর্মসূচি শুরু করেন। তারপর সাধারণ শিক্ষার্থীরা একে একে রক্তদান করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের নেতাকর্মী মাসুদ, জিহাদ, শুভ সহ অন্যান্য নেতাকর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি বলেন, ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশাল জনসমুদ্রে মাঝে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। যার বিনিময়ে আজ আমরা এ স্বাধীন দেশটা পেয়েছি। প্রতিবছর আমরা চেষ্টা করি এ দিনে শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে রক্তদান কর্মসূচি পালন করার।

ইসলামী বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের রক্তদান কর্মসূচির বিষয়ে সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমাদের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দিনে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন যাতে লাখো বাঙালি ঐক্যবদ্ধ হন এবং স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েন। মূলত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ মুক্তিযুদ্ধাদের স্মরণে আমাদের এ রক্তদান কর্মসূচি।

প্রসঙ্গত, আজ ঐতিহাসিক ৭ মার্চ এ দিনে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের জন্য ১৯৭১ সালে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইবিতে ৭ই মার্চ উপলক্ষ্যে সাদ্দাম হল শাখা ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

আপডেট সময় : ০৯:১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪