ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত এক লাখ, স্বতন্ত্র প্রার্থী হতে লাগবে না ভোটারের সই

আব্দুল্লাহ ফারাবি
  • আপডেট সময় : ০২:০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • / ৯৯৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত ১০ গুণ বাড়িয়ে এক লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকার করল নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২০ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও নির্বাচন আচরণ বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন থেকে এমন তথ্য জানা গেছে।দুটি বিধিমালায় একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে, আগে আটের এক ভাগ ভোট না পেলে জামানত বাতিলের বিধান ছিল, সেটা কমিয়ে পনেরো ভাগের এক ভাগ করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থীদের ভোটে দাঁড়াতে ২৫০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিধান তুলে দেওয়া হয়েছে।নির্বাচনী ব্যয় চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে ২৫ লাখ ও মহিলা সদস্য পদে ব্যয় এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে; আগে ভোটার সংখ্যার অনুপাতে ব্যয়সীমা নির্ধারণ হতো।

নতুন বিধিমালায় অনিয়ম হলে ভোট বন্ধের ক্ষমতা দেওয়া হয়েছে প্রিসাইডিং কর্মকর্তাকে, ফলাফল বাতিলের ক্ষমতা পেয়েছে কমিশনেরও।এছাড়া অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন জমার প্রত্যয়ন ও টিআইএন নম্বর দিতে হবে। এদিকে প্রতীক বরাদ্দের আগে ডিজিটাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সুযোগ রাখা হয়েছে।

পরিচিত হতে জনসংযোগের সুযোগও রাখা হয়েছে। জনসভা, সভার মতো প্রচারে স্থানীয় প্রশাসনের অনুমতির বিধান আনা হয়েছে। অন্যদিকে রঙিন পোস্টার, নির্বাচনী ক্যাম্পের সংখ্যা নির্দিষ্ট করা ছাড়াও প্রচারে মাইকের ব্যবহার সীমিত করা হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি এসব সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। আইন মন্ত্রণালয়ের সায় পাওয়ায় মঙ্গলবার (১৯ মার্চ) বিধিমালা দুটির সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

ইতোমধ্যে আগামী ৪, ১৮ ও ২৫ মে এবং ১ জুন দেশের ৪৮১টি উপজেলায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এক্ষেত্রে নতুন নিয়মেই হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এতোদিন বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপনের ওপর আটকে ছিল বিস্তারিত তফসিল।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
19 March 2024

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত এক লাখ, স্বতন্ত্র প্রার্থী হতে লাগবে না ভোটারের সই

www.Bangladesherbarta.com

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত এক লাখ, স্বতন্ত্র প্রার্থী হতে লাগবে না ভোটারের সই

আপডেট সময় : ০২:০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪