ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

ঢাকায় আসছেন সংগীতশিল্পী আতিফ আসলাম

মুনিয়া জেনি
  • আপডেট সময় : ০৬:৪৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • / ৯৮৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটাই ইঙ্গিত দিলেন তিনি।

ওই পোস্টে আতিফ বিস্তারিত তথ্য না জানালেও, জানা গেছে আগামী ১৯ এপ্রিল ঢাকায় গাইতে আসছেন তিনি। রাজধানীর বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে লেটস ভাইব আয়োজিত দুই দিনব্যাপী ‘আর্টস অ্যান্ড মিউজিক’ শিরোনামের ফেস্টে গাইবেন তিনি।

যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে চাইছেন না আয়োজকেরা। বিষয়টি অস্বীকার না করে তাঁরা বলছেন, ‘সকল আপডেট ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।’প্রসঙ্গত, ২০০৪ সালে প্রকাশ পায় আতিফের প্রথম অ্যালবাম ‘জাল পরি’। এই অ্যালবামের ‘ভিগি ইয়াদিন’, ‘এহ্সাস’, ‘মাহি ভে’, ‘আদাত’, ‘আখন সে’ ও ‘জাল পরি’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপরই বলিউডের ‘কলিযুগ’ ছবিতে তাঁর ‘আদাত’ গানটি ব্যবহৃত হয়। রাতারাতি তিনি পৌঁছে যান খ্যাতির শিখরে।

এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ। এ ছাড়া ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় পারফর্ম করেছেন তিনি। এবার ফের ঢাকা মাতানোর পালা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

28 March 2024

ঢাকায় আসছেন সংগীতশিল্পী আতিফ আসলাম

www.Bangladesherbarta.com

ঢাকায় আসছেন সংগীতশিল্পী আতিফ আসলাম

আপডেট সময় : ০৬:৪৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪