ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক।
  • আপডেট সময় : ০৪:৩০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / ৯৯৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে মুখ খুললো ইসরায়েলের কোনো কর্মকর্তা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাইসির মৃত্যুর বিষয়ে তিনি জানিয়েছেন, এ ঘটনায় ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা নেই।

আজ সোমবার (২০ মে) নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা এর সঙ্গে জড়িত নই। ’

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর ঘটনায় বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে।ইউরোপীয় ইউনিয়নও রাইসিসহ ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি।

যদিও ইসরায়েলের বিরোধীদলীয় নেতা এম কে আভিগদর লিবারম্যান জানিয়েছেন, রাইসির মৃত্যুর পরেও অবস্থার কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য কোনো বিষয় নয়।এ ঘটনা ইরানের প্রতি ইসরায়েলের দৃষ্টিভঙ্গিতে কোনো প্রভাব ফেলবে না। কারণ, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা (আয়াতুল্লাহ আলি খামেনি) দেশটির নীতি নির্ধারণ করেন। ’
এসময় তিনি আরও বলেন, ইরানের প্রেসিডেন্ট যে নিষ্ঠুর লোক ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। আমরা তার জন্য একফোঁটা চখেরপ পানিও ফেলব না।

উল্লেখ্য, গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। রাতভর উদ্ধার অভিযান শেষে আজ রাইসির মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান।

আরো পড়ুন…

হেলিকপ্টার বিদ্ধস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট নিহত ‘জাকের পার্টি চেয়ারম্যানের”শোক

কীভাবে বিধ্বস্ত হলো ইরানি প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার?

হেলিকপ্টার বিধ্বস্ত ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ‌’মারা গেছেন’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললো ইসরায়েল

আপডেট সময় : ০৪:৩০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪