ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ভাবতেই পারিনি, আমার রঙিন ঘর হবে

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / ৯৭৪৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাব্বির মির্জা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

জীবনে কখনো ভাবতেই পারিনি যে, আমার রঙিন টিনের নতুন ঘর হবে। আগে বৃষ্টি হলেই অন্যের ঘরে গিয়ে আশ্রয় নিতাম। এখন আর অন্যের ঘরে যেতে হবে না। কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঘোড়াশাল দক্ষিণপাড়া মহল্লার মৃত আব্দুল গফুর শেখের স্ত্রী ছবুরা বেগম (৭০)।

খোঁজ নিয়ে জানা যায়, ছবুরা বেগমের তিন ছেলে ও দুই মেয়ে আছেন। তবে ছেলেমেয়েরা সবাই মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে থাকেন।

এদিকে, স্বামীহারা ছবুরা জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস করেন। বিধবা ভাতার কার্ডের টাকা ও বাড়ির উঠানে লাগানো শাকসবজি বিক্রি করে কোনোরকমে চলে তার জীবন। এর আগে অন্যের বাড়িতে কাজ করলেও এখন বয়সের ভারে আর তা করতে পারেন না।

ছবুরা বেগমের এমন কষ্টের কথা জেনে সমাজকর্মী মামুন বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে ৭২ হাজার টাকা সংগ্রহ হয়। পরে ওই টাকা দিয়ে একটি রঙিন টিনের ঘর, লেপ-তোশক, পোশাক ও খাদ্য সামগ্রীসহ নগদ টাকা তার কাছে হস্তান্তর করেন মামুন।

বুধবার (৮ মার্চ) বিকেলে সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, আজ একটি নতুন ঘর ও বিভিন্ন সামগ্রীসহ নগদ ৬ হাজার ১০০ টাকা ছবুরা খালার কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অসহায় ছবুরা খালার বিষয়টি আমি জানার পরে একটি স্ট্যাটাস দিয়ে সেখান থেকে ফেসবুক বন্ধুদের মাধ্যমে টাকা সংগ্রহ করি। সেই টাকা দিয়েই তার জন্য ঘর তৈরি করা হয়। এছাড়া পোশাক, লেপ-তোশক ও খাদ্যসামগ্রীর ব্যবস্থাও করে দিই। এই কৃতিত্ব মূলত ফেসবুক বন্ধুদের। আমি চেষ্টা করে যাচ্ছি মাত্র।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাবতেই পারিনি, আমার রঙিন ঘর হবে

আপডেট সময় : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩