ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার ওয়ার্ড বয়ও ‘চিকিৎসক’, রোগীর অসহায়ত্ব ঘিরে কর্মচারীদের রমরমা ব্যবসা ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা: যে পদক্ষেপ নিলো ইরাক

খুলনায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, পুলিশ সহ আহত ৩০

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • / ৯৬৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

খুলনায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় রাস্তা অবরোধ করে যানজট সৃষ্টি করা নেতাকর্মীদের রাস্তাগুলো ছেড়ে দিতে বললে তাদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এতে বিএনপি’র অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (১৯ মে) বিকাল ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে বিএনপি’র ১০ দফা দাবিতে সমাবেশে এঘটনা ঘটে।

সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হঠাৎ করে টিয়ারশেল, কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। সভা-সমাবেশ করার গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার আমাদের আছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন বাঁধা আসবে?

খুলনার ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, বেশকিছু রাস্তা বন্ধ করে সমাবেশ শুরু করে বিএনপি। আমরা তাদেরকে রাস্তাগুলো ছেড়ে দিতে বলি। এসময় তাদের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা টিয়ারশেল এবং কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হই। তাদের ইট পাটকেলের আঘাতে পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। পরে আমরা ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
19 May 2023

খুলনায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, পুলিশ সহ আহত ৩০

www.Bangladesherbarta.com

খুলনায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, পুলিশ সহ আহত ৩০

আপডেট সময় : ০৪:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩