ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

অবশেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে /ভর্তির সুযোগ পেলেন সেই বেলায়েত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬৮৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি॥

অবশেষে সফলতার দেখা পেলেন গাজীপুরের ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে উত্তীর্ণ হয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা সুযোগ সুবিধা পেলেই ভর্তি হবেন এ বিশ্ববিদ্যালয়ে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। দুপুর ২ টায় ফলাফল প্রকাশিত হলে ৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হন তিনি।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হতে পারেননি। তবে সুযোগ সুবিধা পেলে এবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েই ভর্তি হবেন বলে জানিয়েছেন বেলায়েত শেখ।

খুশিতে আবেগ আপ্লূত হয়ে বেলায়েত বাংলাদেশের বার্তাকে বলেন, আলহামদুলিল্লাহ অনেক ব্যর্থতার পর আজ সফলতার মুখ দেখতে পেয়েছি।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি আমি। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কৃতকার্য হলেও ভর্তি নিয়ে সংশয়ে আমি। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় হওয়ায় ভর্তি ফি থেকে শুরু করে সেশন ফ্রি অনেক বেশি হওয়ায় পড়াশোনা চালিয়ে যেতে অনেক টাকা পয়সার প্রয়োজন।

কিন্তু আমার এতো টাকা পয়সা নেই। ভর্তি ফি থেকে শুরু করে সেশন ফ্রি পর্যন্ত আমাকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন জমা দিয়েছি। এখন তারা অনুমোদন দিলেই ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুনজরই পারে আমার স্বপ্নকে পূরণ করতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার পাশে দাঁড়ায় আমি উপকৃত হবো। আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।

উল্লেখ্য, ১৯৬৮ সালে জন্ম নেওয়া উদ্যমী এই মানুষটি ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। তার এমন প্রবল আগ্রহ থাকলেও দারিদ্র্যের কারণে কূল পেয়ে উঠেননি বেলায়েত।

১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন বেলায়েত। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তাঁকে। ২০১৭ সালে ৫০ বছর বয়সে ভর্তি হন নবম শ্রেণিতে।

এ বছর বেলায়েত ঢাকা মহানগর কারিগরি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি-ভোকেশনাল) জিপিএ ৪.৫৮ নিয়ে পাস করেন। এর আগে ২০১৯ সালে বাসাবোর দারুল ইসলাম আলিম মাদরাসা থেকে জিপিএ ৪.৪৩ পেয়ে মাধ্যমিক সমমান দাখিল (ভোকেশনাল) পাস করেন বেলায়েত।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
19 September 2022

অবশেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে /ভর্তির সুযোগ পেলেন সেই বেলায়েত

www.Bangladesherbarta.com

অবশেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে /ভর্তির সুযোগ পেলেন সেই বেলায়েত

আপডেট সময় : ০২:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২