ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

আওয়ামী লীগের আগেই হবে ছাত্রলীগের ৩০ তম সম্মেলন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ৯৭০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনের আগেই আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে সম্মেলন করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৩০ অক্টোবর) এ নির্দেশনার কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে এই ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলের সম্মেল হবে কি না—এমন প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলন করে ফেলব। তিনি আরও জানান, আমরা সমন্বয় করছি এই ব্যাপারে। নেত্রীর উপস্থিতিতে সম্মেলন করতে চান সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। তাঁর সময়সূচির সঙ্গে মিলিয়ে তারিখগুলো দেয়া হবে বলেও জানান কাদের।

ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ পেরিয়ে গেছে ২০২১ সালে ৩১ জুলাই। আর ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, দুই বছর পর পর হওয়ার কথা কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন। সেজন্য, সবার নজর ছিলো সংগঠনটির সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনার সিদ্ধান্তের দিকে। সহযোগী সংগঠন যাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাদেরও সম্মেলন দাবি জোরালো ছিলো অনেকদিন ধরেই। পাশাপাশি, দলটির সহযোগী সংগঠন যাদের মেয়াদ উত্তীর্ণদেরও সম্মেলন নিয়ে আগ্রহ রয়েছে নেতা-কর্মীদের।

এর আগে, গত ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে কার্যনির্বাহী কমিটির সভায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ও অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক বিষয়গুলো নিয়ে নির্দেশনা দেন। যদিও, আশা করা হচ্ছিল ওই সভা থেকে জানা যাবে সম্মেলনের তারিখ। কিন্তু সভা থেকে কোনো সিদ্ধান্ত পায়নি সম্মেলন প্রত্যাশীরা। পরবর্তীতে, গুঞ্জন ছিলো গত সেপ্টেম্বরে সম্মেলন হবার। কিন্তু, দলীয় অভিভাবক শেখ হাসিনার কোনো নির্দেশনা না থাকায় আলোর মুখ দেখেনি সম্মেলনের ওই গুঞ্জনও। ফলে, প্রধানমন্ত্রীর নির্দেশের পর নতুন করে অনেকটাই আশাবাদী হচ্ছেন ৩০ সম্মেলন ঘিরে পদ-প্রত্যাশীরা।

বাংলাদেশের বার্তা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগের আগেই হবে ছাত্রলীগের ৩০ তম সম্মেলন

আপডেট সময় : ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২