ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

আদালতে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী ‌‘”মুকিত”ওরফে বোমা মাওলানা’ গ্রেফতার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিক মিয়া ৷৷  

ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী বোমা বিশেষজ্ঞ মুকিত ওরফে বোমা মাওলানাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ডিবির একটি সূত্র বাংলাদেশের বার্তা  কে এ তথ্য নিশ্চিত করেছে।ডিবি সূত্রে জানা গেছে, মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী, বোমা বিশেষজ্ঞ মুকিত ওরফে বোমা মাওলানাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বোমার মশলা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

গত ২০ নভেম্বর বিকেল ৪টার দিকে যুগ্ম মহানগর দায়রা জজ-২ আদালতের সামনে ও মহানগর আদালতের হাজতখানার সামনে এ ককটেল হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। যদিও সেসময় পুরো আদালতের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানোর পরই আদালত প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।ওই সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি।

মির্জা ফখরুলের জামিন শুনানির পেছানোর পরই এমন ঘটনা ঘটলো। হয়তো রাষ্ট্রপক্ষ কিংবা সরকারকে ভয় দেখাতে এ ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তবে আদালত প্রাঙ্গণে এমন ঘটনা কাম্য নয়। এখানে কেউ হতাহত হতে পারতেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
26 December 2023

আদালতে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী ‌‘"মুকিত"ওরফে বোমা মাওলানা’ গ্রেফতার

www.Bangladesherbarta.com

আদালতে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী ‌‘”মুকিত”ওরফে বোমা মাওলানা’ গ্রেফতার

আপডেট সময় : ০৬:০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩