ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তাদের নির্বাচনে নিষেধাজ্ঞা দিলো হাইকোর্ট

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:৪৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭৭৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের অবসরের তিন বছর পার না হলে সংসদ নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জিনাত হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম আজিম।

এর আগে এ বিষয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এ নিয়ে বছরের শুরুতে ১৯ জানুয়ারি রিটের শুনানি হয়। শেষে হাইকোর্ট রুল জারি করে জানতে চান, সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের অবসরের তিন বছর পার না হলে সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান কেন অবৈধ হবে না।

বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি ড. মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়ে- প্রধান নির্বাচন কমিশনার, আইন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব ও লালমনিরহাট জেলা প্রশাসককে।

জাতীয় সংসদ নির্বাচনে সরকারি চাকরিজীবীদের অযোগ্যতার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ এর ১২ (১) (চ) ধারায় বলা হয়, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গমন করেছেন এবং উক্ত পদত্যাগ বা অবসর গমনের পর তিন বৎসর অতিবাহিত না হয়ে থাকে।বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. শামীম কামাল লালমনিরহাটের আদিতমারীর বাসিন্দা। তার বাবা মজিবুর রহমান লালমনিরহাটের সাত বারের সংসদ সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি কর্মকর্তাদের নির্বাচনে নিষেধাজ্ঞা দিলো হাইকোর্ট

আপডেট সময় : ০৭:৪৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩