ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ | আন্তর্জাতিক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / ৯৭২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জর্জিয়া মেলোনি।

আজ শনিবার (২২ অক্টোবর) দেশটির স্থানীয় সময় সকালে নতুন এই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছে তার সরকার। খবর রয়টার্স।

এই নিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, মেলোনির (৪৫) নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল ব্রাদার্স অফ ইতালি, সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ফরচা ইতালিয়া ও মাত্তেও সালভিনির লিগের সঙ্গে জোট বেঁধে গত মাসের জাতীয় নির্বাচনে জয় পায়। এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার পেতে যাচ্ছে  ইতালি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতালির ৬৮তম সরকারের প্রধান হচ্ছেন মেলোনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত মেলোনিকে কঠিন সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে; এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মন্দার হুমকি, জ্বালানির দাম বৃদ্ধি ও ইউক্রেইন যুদ্ধকে ঘিরে একটি ঐক্যফ্রন্ট গঠন করা।

আরেক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার জর্জা মেলোনি তার মিত্র দলগুলোকে নিয়ে প্রেসিডেন্ট মাতারেলার সাথে দেখা করেন। এসময় তারা জানান যে, তারা যত দ্রুত সম্ভব সরকার গঠনের জন্য প্রস্তুত। এর আগে গত মাসে ইতালির সাধারণ নির্বাচনে জয় পায় মেলোনির দল ব্রাদার্স অব ইতালি। এই দলটির প্রতিষ্ঠার সাথে ফ্যাসিস্ট আন্দোলনের যোগসূত্র আছে। ক্ষমতার জন্য মেলোনি জোট বেঁধেছেন মাত্তিও সালভিনির অতি-ডানপন্থী লীগ দল এবং সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির মধ্য-ডান ফর্জা ইতালিয়ার সাথে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসেবে মেলোনিকে কঠিন সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— অর্থনীতিক মন্দা, জ্বালানির দাম বৃদ্ধি ও ইউক্রেন যুদ্ধকে ঘিরে একটি ঐক্যফ্রন্ট গঠন করা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ | আন্তর্জাতিক

আপডেট সময় : ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২