ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

ইবিতে ছাত্রী র‍্যাগিংয়ের ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি গঠন | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে র‍্যাগিংয়ের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। তাদের আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ইসলামী বিশ্ববিদ্যালয় এর দেশরত্ন শেখ হাসিনা হলে অনাকাঙ্ক্ষিতভাবে র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে যা বিভিন্ন পত্রিকা ও প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে জেনেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে, এই ধরনের অপরাধকে তারা সমূলে উৎপাটন করবে। তাই উক্ত র‍্যাগিংয়ের ঘটনাকে সুষ্ঠুভাবে তদন্ত করার স্বার্থে নিম্নোক্ত ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। উক্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মুন্সি কামরুল হাসান অনিককে। এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন বনি আমিন, রাকিবুল ইসলাম এবং মো: জাকির হোসেন।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ডেকে ফুলপরি খাতুন নামে নবীন এক ছাত্রীকে শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীরা র‍্যাগ দেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী এবং অভিযুক্তরা পাল্টাপাল্টি প্রশাসনের কাছে অভিযোগ করে বিচার দাবি করেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
15 February 2023

ইবিতে ছাত্রী র‍্যাগিংয়ের ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি গঠন | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

ইবিতে ছাত্রী র‍্যাগিংয়ের ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি গঠন | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৩:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩