ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ইবিতে নোফেল ছাত্র কল্যাণ ফোরামের চড়ুইভাতি অনুষ্ঠিত | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইবি প্রতিনিধি॥

ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) বৃহত্তর নোয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন নোফেল (নোয়াখালী,ফেনী,লক্ষ্মীপুর) ছাত্র কল্যাণ ফোরামের চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের আমবাগান ও ডায়না চত্বরে এটি অনুষ্ঠিত হয়।

নোফেল ছাত্র কল্যাণ ফোরামের সভাপতি আবদুল মতিন মেহেদীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোফেল ছাত্র কল্যাণ ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস সহ অন্যান্য পাক্তণ নেতৃবৃন্দ ও নোফেল ছাত্র কল্যাণ ফোরামের বিভিন্ন সেশনের প্রায় শতাধিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের আম বাগানে একটি প্রীতি শর্টপিছ ক্রিকেট ম্যাচের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। নোফেলের নবীন সদস্য ও পুরাতন সদস্যরা দুই দলে ভাগ হয়ে ম্যাচটি সম্পন্ন করেন। ম্যাচটি জয়শুন্য ‘ড্র’ হয়।

প্রীতি ম্যাচ শেষে সকালের নাস্তা সেরে বিশ্ববিদ্যালয় ডায়না চত্বরে শুরু হয় ‘আমিই সেরা’ নামক নিজেকে প্রমাণ করার প্রতিযোগিতা। প্রত্যেকে নিজের সুপ্ত প্রতিভা দিয়ে নিজেকে সেরা প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিনজনকে পুরষ্কার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে খেলাধুলা ছাড়াও গান আড্ডা, প্রাক্তনদের পরিবেশনা, মধ্যাহ্নভোজ এবং ফটোশুট সেশন দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এবিষয়ে নোফেলের সাধারণ সম্পাদক ফজলুল করিম শাকিল বলেন, নোফেল জেলা কল্যাণ ফোরাম সবসময়ই বৃহত্তর নোয়াখালী থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে।

তার ধারাবাহিকতায়ই এবার আমরা প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে চড়ুইভাতির আয়োজন করেছি। এবং ভবিষ্যতেও নোফেলের এমন ধারা চলমান থাকবে।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইবিতে নোফেল ছাত্র কল্যাণ ফোরামের চড়ুইভাতি অনুষ্ঠিত | ক্যাম্পাস

আপডেট সময় : ০৫:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২