ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

উপাচার্য-রেজিস্ট্রারের স্বাক্ষর জালিয়াতি

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৩১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / ৯৭১৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিবেদক।

বিভাগ পরিবর্তনের জন্য উপাচার্য, রেজিস্ট্রার , বিভাগের চেয়ারম্যানের স্বাক্ষর ও সীল নকল করার অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সবুজ আহমেদ নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ বিষয়ে কোতয়ালি থানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, সবুজ আহমেদ নামের এই শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করার জন্য নিজেকে হিন্দু শিক্ষার্থী দাবী করে বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার , উপাচার্য ,বরাবর আবেদন লিখে তাদের স্বাক্ষর নকল করে কলা অনুষদ ডীন অফিসে আবেদন করেন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন রইছ উদ্দীন আহমেদ এই শিক্ষার্থীর আবেদন যাচাই করতে গেলে জাল স্বাক্ষরের বিষয়টি সামনে আসে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ঘটনা সামনে আসার পর এই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে শাহবাগ থেকে উপাচার্য, রেজিস্ট্রার, চেয়ারম্যান এর সীল বানিয়ে স্বাক্ষর করে বিভাগ পরিবর্তনের জন্য ডীন বরাবর আবেদন করেছে।

প্রক্টর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরপর বহিষ্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে কলা অনুষদের ডীন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক রইছ উদ্দীন বলেন, বিভাগ পরিবর্তনের জন্য রেজাল্ট প্রকাশ করার সময় বিষয়টি আমার সামনে আসে। ডেপুটি রেজিষ্ট্রারের কাছে আবেদন গেলে তিনি সন্দেহ হলে আমাকে জানান।এরপর তার সকল কাগজপত্র চেক করে দেখা যায়, সকল কাগজপত্রে জাল সাক্ষর ও সীল দেওয়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপাচার্য-রেজিস্ট্রারের স্বাক্ষর জালিয়াতি

আপডেট সময় : ০৯:৩১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩