ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

এবি পার্টির প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে হামলা আহত- ২

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ৯৬৯৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রহসনের নির্বাচন বর্জনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ বিকাল তিনটা থেকে পল্টন, বিজয়নগর, কাকরাইল ও সেগুনবাগিচা এলাকায় প্রচারপত্র বিলি করেছে আমার বাংলাদেশ পার্টি – এবি পার্টি।

বিতরণের সময় এবি পার্টির নেতাকর্মীরা স্থানীয় জনসাধারণ, দোকানী ও বিভিন্ন যানবাহনে চলাচলরত মানুষের মাঝে প্রচারপত্র বিলি করতে থাকেন। ঘন্টা কাল ধরে কর্মসূচি চলাকালে বিকেল ৪ টার দিকে হঠাৎ আওয়ামী ছাত্রলীগের একটি গ্রুপ পুরানা পল্টনের দিক থেকে খোলা ট্রাক ও ৮/১০ টি মটরসাইকেল সহযোগে এসে প্রচারপত্র বিলিরত কর্মীদের উপর হামলা চালায়।

তারা কর্মীদের হাত থেকে প্রচারপত্র কেড়ে নেয় এবং সেগুলোকে এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়। এসময় এবি পার্টির দুই কর্মী সোহাগ ও মশিউর আহত হয়। আওয়ামী ছাত্রলীগের এই অতর্কিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

এর আগে কর্মসূচির সূচনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, বিএম নাজমুল হক ও প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, একটি নির্বাচন হচ্ছে যেখানে দলের প্রার্থী, ডামি প্রার্থী, বিরোধীদলের প্রার্থী সবই ঠিক করছেন একজন। তার হুকুমেই সব নির্ধারণ হচ্ছে। তিনি আর কেউ নয় বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একক ভোটেই যখন সব নির্ধারণ হচ্ছে তখন সেখানে জনগণের ভোটের আর কোন প্রয়োজন নাই। তাই আমরা জনগণকে অনুরোধ করছি আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী ঘৃন্য এই আওয়ামী চক্রান্তে আপনারা অংশ নিবেন না।

বিএম নাজমুল হক বলেন, ৭ তারিখের এই নির্বাচন নাটক মঞ্চস্থ করে শেখ হাসিনা আবার লুটের লাইসেন্স নবায়ন করতে চায়। জনগণ এই লাইসেন্স নবায়ন করতে দেবেনা।
তিনি জনগনের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, বাসায় থাকুন, পরিবারকে সময় দিন। স্বৈরাচারের দোষর হবেন না।

বিতরণের সময় উপস্থিত ছিলেন, এবি যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হালিম নান্নু, সেলিম খান, শাহজাহান ব্যাপারী, আমেনা বেগম, শীলা আক্তার, রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, পল্টন থানার আহবায়ক আব্দুল কাদের মুন্সি সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে এবি পার্টির প্রচারপত্র বিলি কর্মসূচিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। তারা হামলাকারী সরকারী দলের সন্ত্রাসীদের বিচার দাবি করেন এবং গণতান্ত্রিক কর্মসূচিতে বাঁধা প্রদানের ঘৃণ্য ও পৈশাচিক আচরণে ক্ষোভ প্রকাশ করেন।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
04 January 2024

এবি পার্টির প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে হামলা আহত- ২

www.Bangladesherbarta.com

এবি পার্টির প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে হামলা আহত- ২

আপডেট সময় : ১২:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪