ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

এশিয়ার সেরা ১০০ প্রতিভাবান তরুণের তালিকায় রাবির রাজু | আলোকিতমূখ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৩২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ৯৭২১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

এশিয়ার প্রায় এক হাজারেরও বেশি প্রতিভাবান তরুণদের মধ্য শীর্ষে থাকা ১০০ তরুণদের তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী। রাজু আহমেদ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ।

শনিবার (২২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মনোনীত হওয়া ওই শিক্ষার্থী।

সমাজে অসামান্য অবদান এবং অনুপ্রেরণামূলক জীবনগল্পের কারণে তাকে নির্বাচিত করেছেন কর্তৃপক্ষ। তাকে মনস্টা অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ডস মালয়েশিয়ার একটি প্রতিভা বৃদ্ধি এবং প্রবৃত্তি প্ল্যাটফর্ম। যা ব্যক্তিগত এবং পেশাদার উভয় দক্ষতায় প্রতিভা ডিজাইন, বিকাশ এবং আবিষ্কার করে থাকে এবং মনোনীত তরুণ-তরুণীদের সম্মানসূচক ‘মনস্টা’ অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। বাংলাদেশ থেকে এআইএম ইনিশিয়েটিভ ফাউন্ডেশন এই বছরের এশিয়া ইয়ং ট্যালেন্ট পুরষ্কারে মনস্টা এশিয়ার সাংগঠনিক অংশীদার। দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ডস এর উদ্দেশ্য হলো প্রতিভাবান ১৮-৩০ বছর বয়সের তরুণদের স্বীকৃতি প্রদান করা যাদের প্রতিভা, গল্প ও কাজ সমাজের অন্যান্য মানুষদের সামাজিক কাজের প্রতি অনুপ্রাণিত এবং প্রভাবিত করে।

জানা যায়, রাজু আহমেদ ‘অ্যাওয়ার্নেস আর্মি যুব সংগঠন’ এর প্রতিষ্ঠাতা। এই সংগঠনের কার্যক্রম দেশের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং মেহেরপুরে পরিচালিত হচ্ছে। সংগঠনটি মূলত তরুণদের সম্পৃক্ত করে সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান ও সমাজের উন্নয়নমূলক কাজ করে থাকে।

রাজু আহমেদ বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত আছি। এই সম্মাননা আমাকে আমার কাজের গতি আরো বৃদ্ধি করবে। সংশিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

প্রসঙ্গত, ‘মনস্টা’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশর আরো ৯ তরুণ। তারা হলেন- সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাদী মোহাম্মাদ তামিম, জাহানারা ফাউন্ডেশনের হেড অফ অপারেশন মোক্তার হোসেন, বৃদ্ধি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইসরাত শারমীন কেয়া।

নিউজপেপার অলিম্পিয়াডের আহসানুল মাহবুব লাব্বী, রিভার্স স্কুলের কনটেন্ট টিম লিড মোহাইমেনুল সোলাইমান নিকোলাস, টিম ব্যর্থ থেকে মুরশিদুল আলম, রিভার্স স্কুলের কনটেন্ট রাইটার সাজিদ উর রশিদ, ফাউন্ডার অফ ব্যাক্টো ক্রপ থেকে তালহা জুবায়ের এবং ফাউন্ডার অফ লাইট ফর লাইফ অ্যান্ড প্রজেক্ট ফরচুন থেকে তাহমিনা আক্তার সুপ্তি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়ার সেরা ১০০ প্রতিভাবান তরুণের তালিকায় রাবির রাজু | আলোকিতমূখ

আপডেট সময় : ০১:৩২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২