ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

কক্সবাজারে আলোচিত ১৪ লাখ পিস ইয়াবাকান্ড: আসামি আদালতে

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / ৯৬৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন,কক্সবাজার জেলা প্রতিনিধি। 

কক্সবাজারে বহুল আলোচিত ১৪ লাখ পিস ইয়াবা ও এক কোটি ৭০ লাখের বেশি নগদ টাকা উদ্ধারের মামলার রায় উপলক্ষে আসামীদের আদালতে আনা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯ টার সময় কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার বাসিন্দা, এই মামলার প্রধান অভিযুক্ত মোঃ জহুরুল ইসলাম প্রকাশ ফারুক সহ ৪ জন আসামিকে আদালত আনা হয়।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইল এ রায় ঘোষণা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম।

মামলার বাদী, তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও বর্তমানে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি কক্সবাজার সদরের চৌফলদন্ডী এলাকা থেকে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক করা হয় কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার বাসিন্দা মোঃ জহুরুল ইসলাম প্রকাশ ফারুককে। পরে তার দেওয়া তথ্য অনুসারে বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নগদ এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। ফারুককে গ্রেফতারের পর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তার চাচা শ্বশুর ছৈয়দ আহমদের বাসা থেকে আরও ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে ১৭ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা এবং নগদ ১ কোটি ৭১ লাখ টাকা উদ্ধার করা হয়।

শেখ মোহাম্মদ আলী আরো জানান , এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছিল । ওই মামলাগুলোর বাদি তিনি । এর মধ্যে ১৪ লাখ পিস ইয়াবা ও এক কোটি ৭০ লাখের বেশি নগদ টাকা উদ্ধারের মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে ১৫ মার্চ। ওই মামলায় চার্জশীটভুক্ত আসামী ৪ জন। তিনি প্রত্যাশা করেন এ রায়ের মধ্য দিয়ে অপরাধীরা তাদের প্রাপ্য সাজা পাবেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
15 March 2023

কক্সবাজারে আলোচিত ১৪ লাখ পিস ইয়াবাকান্ড: আসামি আদালতে

www.Bangladesherbarta.com

কক্সবাজারে আলোচিত ১৪ লাখ পিস ইয়াবাকান্ড: আসামি আদালতে

আপডেট সময় : ০৮:০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩