ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারে শুরু হয়েছে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:১৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • / ৯৭৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন,কক্সবাজার জেলা প্রতিনিধি॥

কক্সবাজারে চেস ফেডারেশনের তত্ত্বাবধানে গতকাল ২৭.০৮.২০২২ খ্রি. থেকে শুরু হয়েছে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা “Marks Active School Chess Champs” বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে, জেলা পুলিশ কক্সবাজারের ব্যবস্থাপনায় ও আবুল খায়ের গ্রুপের সহযোগিতায়, কক্সবাজার জেলা পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগত পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), কক্সবাজার। তিনি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। পুলিশ সুপার বলেন, আজকের দিনের শিশুরা হয়ে ওঠো আগামীর গ্রান্ডমাস্টার।

জাতি তোমাদের হাতে অনেককিছু আশা করছে। তোমরা দেশকে অনেককিছু দিতে পারবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল ইসলাম সহ বাংলাদেশ দাবা ফেডারেশনের, কক্সবাজার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ; অরবিটারগণ এবং আবুল খায়ের গ্রুপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চেস ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগীতার মাধ্যমে আমরা খুঁজে বের করতে চাই কক্সবাজার জেলার সেরা ক্ষুদে দাবাড়ুদের। স্কুল ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে দাবা খেলা অত্যাবশকীয় ও যুগোপযোগী খেলা।

বর্তমান যুব ও কিশোর সমাজ সহ কোমলমতি শিশুরা অবধি খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। দিনদিন মাদকের নেশা ও মোবাইলের প্রতি আসক্তির কারণে আমরা মেধাবী শিক্ষার্থীদের হারিয়ে ফেলছি।

স্কুলের ছাত্রছাত্রীরা পড়ালেখার পাশাপাশি যদি দাবা খেলাকে বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নেয় তবে তাদের মানসিক বিকাশের ধারা অত্যন্ত সুস্থ ও শক্তিশালী হবে।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে শুরু হয়েছে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা

আপডেট সময় : ০২:১৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২