ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৩৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / ৯৭৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

পানিতে তলিয়ে যাওয়ায় আজ বুধবার দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। একই কারণে চট্টগ্রামের সঙ্গে বান্দরবানেরও যোগাযোগ বন্ধ রয়েছে।

কয়েক দিনের বৃষ্টিতে গত সোমবার বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার সকাল থেকে কক্সবাজারের সঙ্গেও চট্টগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চন্দনাইশের হাশিমপুর, সাতকানিয়া কেরানীহাটের পরে, বান্দরবান সড়কের বাজালিয়া এলাকায় পানি উঠে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পানিতে তলিয়েছে। এভাবেই যাচ্ছে মানুষ। দক্ষিণ হাশিমপুর, বড়পাড়া, চন্দনাইশ, চট্টগ্রাম।

চন্দনাইশের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক বলেন, আজও কক্সবাজার সড়কের চন্দনাইশের হাশিমপুর, দোহাজারী, কেরানীহাটসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে বুকসমান পানি রয়েছে। এ কারণে যান চলাচল শুরু করা যায়নি।

স্থানীয় বাসিন্দা আসহাব উদ্দিন বলেন, গত সোমবার দিবাগত রাত তিনটা থেকে চন্দনাইশ হাশিমপুর বটতলা এলাকার সড়কে পানি ওঠায় বেশ কিছু গাড়ি আটকে যায়। দীর্ঘ অপেক্ষার পর কিছু গাড়ি ঘুরিয়ে চট্টগ্রামের দিকে চলে যায়।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে থাকতে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
09 August 2023

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ

www.Bangladesherbarta.com

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ

আপডেট সময় : ১১:৩৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩