ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজার সরকারি কলেজে সততা সংঘ ও সততা স্টোর এর উদ্বোধন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:১৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ৯৭১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

সততা সংঘের মাধ্যমে সততার চর্চা ও সততা স্টোরে সততার শিক্ষার মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানই হতে পারে সততা ও নীতিবোধ অনুশীলনের প্রধান ক্ষেত্র।

৩১শে অক্টোবর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র সহযোগিতায় কক্সবাজার সরকারি কলেজে উদ্বোধন করা হয় সততা সংঘ ও সততা স্টোরের।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও দুপ্রক এর সভাপতি অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী।

সোমেশ্বর চক্রবর্তী বলেন, নেই কোনো দোকানি, নেই কোনো নজরদারি ক্যামেরা। জিনিসপত্রের গায়ে দাম লেখা রয়েছে। সেই দাম অনুযায়ী খাতা-কলম বা অন্য কোনো শিক্ষাসামগ্রী নিয়ে নির্ধারিত বাক্সে রাখতে হবে টাকা। সে হিসাব টুকে রাখবে শিক্ষার্থী নির্ধারিত খাতায়। এভাবে কোনো দরদাম ছাড়াই শিক্ষার্থীরা কেনাকাটা করতে পারবে ‘সততা স্টোর’ থেকে, আর রাখতে পারবে সততার স্বাক্ষর। ছোটদের সততা সংঘ ও সততা স্টোর দেখে বড়রা শিখুক, সে প্রত্যাশা ও বিশ্বাস।

কক্সবাজার সরকারি কলেজে প্রভাষক মিঠুন চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুপ্রক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বকুল, দুপ্রক সদস্য ও জেলা শিক্ষা অফিসার মো: নাছির উদ্দিন, দুপ্রক সদস্য ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম, দুপ্রক সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ উদয় শংকর পাল মিঠু, দুপ্রক সদস্য অধ্যাপক শরমিন ছিদ্দিকা। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষার্থী পারমিতা ধর ও ছাত্রলীগ নেতা রাজীবুল ইসলাম।

উল্লেখ্য যে, এ সময় সততা সংঘের শিক্ষার্থীদের জন্য কয়েক ধরনের ২৯টি শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার সরকারি কলেজে সততা সংঘ ও সততা স্টোর এর উদ্বোধন

আপডেট সময় : ০৫:১৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২