ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লায় প্রচারণা শেষে ফেরার পথে উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি। 

কুমিল্লা-৭ চান্দিনা আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রচারণা শেষে ফেরার পথে চান্দিনা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সীসহ ঈগলের সমর্থকদের কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে মাইজ কার ইউনিয়নের গজারিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা জানান, উপজেলার নবাবপুর থেকে লিফলেট বিতরণ শেষে ফেরার পথে গজারিয়া এলাকায় আসলে ভাইস চেয়ারম্যানের গাড়ি দাঁড় করিয়ে বেশ কয়েকজন যুবক অতর্কিত হামলা করে। এ সময় জহিরুল ইসলামকে কুপিয়ে আহত করা হয়। তার সাথে থাকা আরও দুইজন যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। জরুল ইসলামের গাড়িটিকেও ভাঙচুর করে হামলাকারীরা। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মুনতাকিম আশরাফ টিটু জানান, ’জহির মুন্সী আমার প্রচারণা শেষ করে ফেরার পথে বেশ কয়েকজন যুবক মোটরসাইকেল এবং মাইক্রোতে করে এসে তাদের ওপর হামলা করে রক্তাক্ত করে। আমি ২০ তারিখ থেকে প্রচারণায় নামার পর থেকেই এ ধরনের হামলার কয়েকবার শিকার হয়েছি। আমি বিষয়গুলোর রিটার্নিং কর্মকর্তা ও জেলা পুলিশ সুপারকে জানিয়েছি।

কর্মকর্তা সঞ্জুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জহিরুল ইসলাম মুন্সী আহত হয়েছে বলে জেনেছি। অন্যান্য বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।

কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, আমরা বিষয়টি জেনেছি। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় প্রচারণা শেষে ফেরার পথে উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা

আপডেট সময় : ০৩:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩