ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা মুরাদনগরে দুই শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • / ৯৭৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে দুই শিশুকে হত্যা মামলায় আসামী ইয়াসমিনকে মৃত্যুদন্ড এবং মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
মামলার বিবরনে জানা যায়, ২০১৪ সালের ২১ এপ্রিল দুপুরে পারিবারিক বিরোধের জের ধরে কুমিল্লার মুরাদনগরের লাজুর এলাকায় শিশুকে হত্যা করে বাবুল মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার (২০) ও সেলিম মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৩৫)।

নিহত শিশু ইয়াছিন আরাফাত (৮) প্রধান আসামি ইয়াসমিনের ভাসুর মোঃ বিল্লাল হোসেনের ছেলে ও অপর নিহত শিশু মোঃ জসিম (৭) চাচা শশুর শাহ আলমের ছেলে। এ ঘটনায় নিহত আরাফাতের পিতা মোঃ বিল্লাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবি অতিরিক্ত পিপি নুরুল ইসলাম জানান, ২০১৪ সালের সেপ্টেম্বরে তদন্ত কর্মকর্তা আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন। মামলার স্বাক্ষীসহ সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবং সত্যতা নিশ্চিত হয়ে আদালত ইয়াসমিনকে মৃত্যুদন্ড এবং মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লা মুরাদনগরে দুই শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০২:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩