ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ক্যান্সারের কাছে হেরে গেলেন/ রাবি অধ্যাপক রবিউল করিম

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭২০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি॥

বিরল ধরনের ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. কে এম রবিউল করিম। তার এই অকাল মৃত্যুতে পুরো বিভাগ জুড়ে চলছে শোকের মাতম।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৫১ বছর বয়সী রাবির এই শিক্ষক।

অধ্যাপক রবিউল করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সমাজকর্ম বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক কবির উদ্দিন হায়দার বলেন, ড. করিম ২০১৯ সাল থেকে বিরল ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি সর্বশেষ ভারতের টাটা মেডিকেল সেন্টারে গত ১৫ সেপ্টেম্বর ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

তিনি বলেন, ‘অধ্যাপক রবিউল করিম ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তিনি মানুষ হিসেবে অত্যন্ত সজ্জন ও বন্ধুবৎসল ছিলেন। সমাজকর্ম পেশার প্রসারে তাঁর অপরীসীম অবদান রয়েছে। কিস্তু দুর্ভাগ্যবশতঃ আমাদের একজন মেধাবী শিক্ষককে হারাতে হলো।

দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও বিশ্বমানের গবেষককে হারালো, যার স্থান সহজে পূরণ হওয়ার নয়। সমাজকর্ম শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

প্রয়াত অধ্যাপকের এই অকাল মৃত্যুতে তার সহকর্মী অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, আমরা একজন ভালো মনের ও উঁচু মানের এক প্রগতিশীল শিক্ষককে হারালাম।

সেই সাথে সমাজকর্ম পরিবারের এক উজ্জ্বল নক্ষতের এমন অকাল প্রস্থান নিসন্দেহে সমাজকর্মী ও সমাজকর্ম পেশার জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।

উল্লেখ্য, ড. করিম রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগ থেকে ১৯৯১ সালে স্নাতক (অনার্স) ও ১৯৯২ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরে ১৯৯৭ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

এরপর ১৯৯৮ সালে নিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন সবশেষ ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

তিনি ২০০৫ সালে থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (এআইটি) থেকে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট বিষয়ের উপর এমএসসি করেন। ২০১১ সালে হংকং বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

এছাড়াও ২০১৮ সালে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে পাবলিক হেলথ সায়েন্স বিষয়ের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। পরে তিনি সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয় পোস্ট ডক্টরাল ফেলো রির্সাচার ও শিক্ষক হিসেবেও কাজ করেন। উচ্চমানের গবেষণার জন্য তার রয়েছে বেশ কৃতিত্ব। বিশ্বখ্যাত বিভিন্ন জার্নালে তার বর্তমানে ৩৫ টিরও অধিক গবেষনা পেপার রয়েছে।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্যান্সারের কাছে হেরে গেলেন/ রাবি অধ্যাপক রবিউল করিম

আপডেট সময় : ০১:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২