ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ক্ষেতলালে শিশু পুত্রকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / ৯৭৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার। 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলাতে সতিনের সাড়ে তিন বছরের ছেলে সন্তানকে হত্যার মামলায় সৎ মা ফিরোজা আকতার রিভাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

সোমবার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ফিরোজা আকতার রিভা ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমান পাইলটের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, মাহফুজার রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিন আকতারের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান ছিলো। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এমন অবস্থায় ফিরোজাকে গোপনে ২য় বিয়ে করে বাড়িতে আনেন মাহফুজ।

এরপর সতিনকে সহ্য করতে না পেরে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে সাড়ে তিন বছরের সৎ সন্তান আব্দুর রহমান শাফিকে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ান ফিরোজা। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় শিশুটির আপন মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্ষেতলালে শিশু পুত্রকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

আপডেট সময় : ০৩:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩