ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

খুবিতে আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা বিভাগ | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবির হাসান, খুবি প্রতিনিধি,

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৯ম আন্তঃডিসিপ্লিন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনকে ২-০ সেটে পরাজিত করে বাংলা ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দারুণ পারফরমেন্সের কারণে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলা ডিসিপ্লিনের মোবারেক হোসেন নোমান। এছাড়া পুরো টুর্নামেন্টে দারুণ খেলে বেস্ট প্লেয়ার নির্বাচিত হন ছেলেদের বিভাগে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের মোসাদ্দেক আল মামুন।

ফাইনাল খেলা শেষে বিকাল ৪টায় চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথি ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে ফাইনালে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এবছরের শুরু থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে এবছর আমরা রানার্সআপ হতে পেরেছি। এটি নতুন নতুন খেলোয়াড়দের উৎসাহ ও প্রেরণা জোগাবে। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় এবং সমর্থকদের অভিনন্দন জানান। একই সাথে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, টিম ম্যানেজার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

খুবিতে আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা বিভাগ | ক্যাম্পাস

আপডেট সময় : ০৪:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩