ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

খুবিতে ‘ক্যারিয়ার টক উইথ কেইউ গ্রাজুয়েটস’ /আগামীকাল

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬৯১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবির হাসান,খুবি প্রতিনিধি॥

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আগামী ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) নানামুখী আয়োজনের মধ্যে দিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হবে।

আয়োজনের প্রথম পর্বে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে থাকছে ‘ক্যারিয়ার টক উইথ কেইউ গ্র্যাজুয়েটস’ শীর্ষক সেমিনার।

দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রাক্তন শিক্ষার্থীদের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের ১২টি সংগঠন একযোগে প্রথম বারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ’৯৩ ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে নিটওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মহীউদ্দিন আলমগীর রোমেল, ফিসারিজ এ্যান্ড মেরিন রিসোর্চ টেকনোলজি ডিসিপ্লিনের ’৯৬ ব্যাচের শিক্ষার্থী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উপ-সচিব) আকতার হোসেন, ফরেস্ট্রি এ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ’৯৭ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন, ইংরেজি ডিসিপ্লিনের ’০০ ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক এন. এ. এম সারওয়ারে আক্তার এবং পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের ’০০ ব্যাচের শিক্ষার্থী ও জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট আহাসানুল হক সেমিনারে বর্তমান শিক্ষার্থীদের সাথে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন এবং ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ দেবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ‘০৬ ব্যাচের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, “সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মাঝে কর্মসংস্থান নিয়ে হতাশা বেড়েছে৷ আমরা, কেইউ গ্রাজুয়েটস (বিশ্ববিদ্যালয়ের এলামনাইদের একটি অংশ), চেষ্টা করবো আমাদের ছেলেমেয়েদেরকে সকল সুযোগ, সকল পথ সম্পর্কে জানাতে।

এছাড়াও, এটি আমাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধিরও একটি মাধ্যম। আশা করি, এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের হৃদ্যতা বাড়বে এবং অবারিত সুযোগ দুয়ার উন্মোচিত হবে।”

এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
22 September 2022

খুবিতে ‘ক্যারিয়ার টক উইথ কেইউ গ্রাজুয়েটস’ /আগামীকাল

www.Bangladesherbarta.com

খুবিতে ‘ক্যারিয়ার টক উইথ কেইউ গ্রাজুয়েটস’ /আগামীকাল

আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২