ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

খুবিতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:০০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • / ৯৬৯০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবির হাসান, খুবি প্রতিনিধিঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চারুকলা স্কুলের আয়োজনে ৫ দিনব্যাপী ৬ষ্ঠ বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ১২ই জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় চারুকলা প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, আর্ট বা শিল্পকর্ম আমাদের আন্দোলিত করে। প্রতিটি মানুষের মধ্যে শিল্পীসত্ত্বা লুকায়িত রয়েছে। আমরা সবাই এর বহিঃপ্রকাশ ঘটাতে পারি না। চারুকলার শিক্ষার্থীরা যা চিন্তা করে তা তাদের হাতের গুণে শিল্পকর্মের মাধ্যমে প্রকাশ পায়।

এটি একটি অনন্য অসাধারণ প্রতিভা। তিনি আরও বলেন, বিজ্ঞানের সাথে শিল্প-সাহিত্য, ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। শিল্পকলা এমন একটি বিষয়, যা মানুষকে মানুষ হিসেবে তৈরি করে। সভ্যতা মানুষ তৈরি করে। রাষ্ট্র সভ্যতা তৈরি করে না, সহায়তা করে। সভ্যতার মূলে রয়েছে মানুষের চিন্তা শক্তি, যার সাথে জড়িত রয়েছে শিল্পকলা।

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষা-গবেষণায় নয়, শিল্প চর্চায়ও জেগে উঠেছে।আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে চারুকলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চারুকলার শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে নানা ধরনের স্বীকৃতি ও সম্মাননা পাচ্ছেন। যা আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও মর্যাদা আরও বৃদ্ধি পাচ্ছে।

শিল্পী শশিভূষণ পাল প্রতিষ্ঠিত খুলনা আর্ট কলেজকে খুলনা বিশ্ববিদ্যালয়ে একীভূত করে ইনস্টিটিউট এবং পরবর্তীতে স্কুলে রূপ দেওয়ায় উপাচার্য তৎকালীন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে আগামীতে আরও বড় পরিসরে এই শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে চারুকলার জন্য পৃথক ভবনের পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শেখ সাদী ভূঁইয়া।

অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরিতে ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে তাদের শিল্পকর্মের জন্য সম্মাননা প্রদান করা হয়। পরে উপাচার্য শিল্পী শশিভূষণ পাল আর্ট গ্যালারিতে প্রদীপ প্রজ্জ্বলন করে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো ঘুরে দেখেন। এসময় চারুকলা স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রদর্শনী উপলক্ষ্যে সন্ধ্যা ৬টায় চারুকলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনী আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এবারের প্রদর্শনীতে ৪ শতাধিক শিল্পকর্ম স্থান পাচ্ছে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
12 January 2023

খুবিতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী | ক্যাম্পাস

www.Bangladesherbarta.com

খুবিতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী | ক্যাম্পাস

আপডেট সময় : ১১:০০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩