ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

খুলনা বিশ্ববিদ্যালয়ে এমসিজে ডিসিপ্লিন ওবিই কারিকুলা বিষয়ক কর্মশালা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:৫৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • / ৯৬৭৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবির হাসান.খুবি প্রতিনিধি

আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিন।

বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য কোর্স কারিকুলা প্রণীত হচ্ছে। তারই অংশ হিসেবে এই ডিসিপ্লিনের তৈরিকৃত এ কারিকুলার বিভিন্ন দিক নিয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ২টায় সামাজিক বিজ্ঞান স্কুলের কনফারেন্স রুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মূল উদ্দেশ্য হলো আদর্শ মানুষ ও দক্ষ জনশক্তি তৈরি করা।

সীমাবদ্ধতার মধ্যেও খুলনা বিশ্ববিদ্যালয় সে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ওবিই কারিকুলা প্রণয়নের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হবে এবং এখনাকার গ্র্যাজুয়েটরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জন করে যেকোনো স্থানে মাথা উঁচু করে কাজ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের নবীন শিক্ষকবৃন্দ পরিশ্রম করে ওবিই কারিকুলা চূড়ান্ত পর্যায়ে উপনীত করেছেন এ জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ডিসিপ্লিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এখানকার শিক্ষার্থীরা সকল মিডিয়াতে বিচরণ করবে এবং জনমত গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জানান উপাচার্য।

কর্মশালার টেকনিক্যাল সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মানসুর আহমেদ প্রণীত কারিকুলার প্রশংসা করেন এবং আরও ভাল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, বিশেষজ্ঞ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মানসুর আহমেদ এবং ইউজিসির আইকিউএসি এক্সপার্ট ও পিয়ার রিভিউয়ার অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দূল্লাহ আবুসাঈদ খান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মামুনর রশীদ। প্রণীত ওবিই কারিকুলা’র বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম,অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সারা মোনামী হোসেন ও সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম।

কর্মশালায় শেষ পর্যায়ে এই ডিসিপ্লিনের ২ জন প্রাক্তন শিক্ষার্থী মো. মতিউর রহমান, ইয়াসীন আহমেদ জীবু এবং ৩ জন বর্তমান শিক্ষার্থী মীর হাসিব, অনিরুদ্ধ বিশ্বাস এবং জান্নাতুল ফেরদৌস মীম তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
11 August 2022

খুলনা বিশ্ববিদ্যালয়ে এমসিজে ডিসিপ্লিন ওবিই কারিকুলা বিষয়ক কর্মশালা

www.Bangladesherbarta.com

খুলনা বিশ্ববিদ্যালয়ে এমসিজে ডিসিপ্লিন ওবিই কারিকুলা বিষয়ক কর্মশালা

আপডেট সময় : ১২:৫৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২