ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

গুচ্ছেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • / ৯৬৭৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধি:

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রমে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। রোববার (১৬ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিষয়টি জানান।

এর পূর্বে শনিবার (১৫ এপ্রিল) বিগত সময়ের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, প্রজ্ঞাপন পেয়েছি ইতিমধ্যেই৷ রাষ্ট্রপতির আদেশ মানতে আমরা বাধ্য। এর বাইরে যাবার সুযোগ নেই৷ সুতরাং এবার গুচ্ছ পদ্ধতিতেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দ্রুতই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হবে।

তিনি বলেন, ইউনিট ভর্তি কমিটিগুলো তাদের কাজ করে যাবে৷ এ বছরের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমও থাকবে। বিজ্ঞপ্তিতে অন্যান্য সব বিষয় বিস্তারিত থাকবে।

তবে বিষয়টি নিয়ে এখনই কোন মন্তব্য করেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন,আমরা সাধারণ সভা করবো৷ যেহেতু মহামান্য রাষ্ট্রপতি একটি আদেশ দিয়েছেন তাই সভায় আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব৷ কবে সভা হবে সেটি আলোচনাসাপেক্ষে নির্ধারণ করতে হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, সাধারণ সভাতেই এ বিষয়ে আলোচনা হবে৷ এর বাইরে আমরা এখন কিছু বলতে পারবোনা৷ যেহেতু ঈদের বন্ধের আর একদিন বাকি তাই ঈদের পরেই হয়ত সভা আয়োজন করা হবে৷ সভায় যা সিদ্ধান্ত হবে সেটি জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, শিক্ষক সমিতির দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সভায় চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিট ভর্তি কমিটি গঠন করা হয়৷ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নেয়ার লক্ষ্যে ইতিমধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷

এছাড়া আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে না থাকতে মত প্রকাশ করে৷ তাই সবগুলো বিশ্ববিদ্যালয়কেই গুচ্ছ ভর্তি পদ্ধতিতে রাখতে প্রজ্ঞাপন জারি করে ইউজিসিকে দায়িত্ব দিলেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য।###

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
16 April 2023

গুচ্ছেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

www.Bangladesherbarta.com

গুচ্ছেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩