ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য// নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হেল্প ডেস্ক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৫২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • / ৯৭০৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (২০২১-২২) শিক্ষাবর্ষের দ্বিতীয় বারের মতো গুচ্ছপদ্ধতিতে এ-ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১২- ১ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯৮ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোট ১৩৭ টি কক্ষে এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আসা পরীক্ষার্থীদের বেশির ভাগই কেন্দ্রের অবস্থান জানেন না। যারা অভিভাবক ছাড়া আসেন, তাদের ব্যাগ ও মোবাইল রাখা নিয়ে ঝামেলায় পড়তে হয়। এমন অসুবিধা দূর করার জন্য বিভিন্ন জেলা থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ছাত্রলীগের এমন কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর অভিভাবক আব্দুল হাকিম বলেন, খাবার ও সুপেয় পানির জন্য ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রলীগের এম কার্যক্রম সত্যিই প্রশংসার যোগ্য।অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবাই সাহায্য করেছে। নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক ভালো লেগেছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম জানান,২০২১-২২ শিক্ষাবর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ, অভিভাবকদের মাঝে খাবার পানি বিতরণ,শিক্ষার্থীদের দিক নির্দেশনা ও প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে হেল্প ডেস্ক ও অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা,ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করা হয়েছে।

উল্লেখ্য, ইউনিট-বি (মানবিক) এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ আগস্ট ও ইউনিট-সি (বাণিজ্য) এর ভর্তি পরীক্ষা ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য// নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হেল্প ডেস্ক

আপডেট সময় : ০৪:৫২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২