ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

গোপালগঞ্জে মৎস্য ও বীজ উৎপাদন খামারে দুর্নীতির প্রতিবাদ করায় কর্মচারী চাকুরীচ্যুত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:২৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / ৯৭২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ মৎস্য ও বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের এক ভিডিও বার্তা প্রতিবেদকের হাতে এসেছে। খামারের কর্মচারী হাবিবুর রহমান, লিটন সিকদার ও সুমন মুন্সি কুরিয়ার মাধ্যমে একটি লিখিত অভিযোগ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, সচিব সহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, উক্ত খামারের ব্যবস্থাপক গোপনে মাছ বিক্রি করে এবং টেন্ডার বিহীন খামারের ভেতরে কয়েকটি ফলজ গাছ কেঁটে বিক্রি করে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা। যার কারণে খামার পুকুর পাড়ের ক্ষতি হয়েছে। খামারের ব্যবস্থাপক প্রায়ই গোপনে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাছের পোনা বিক্রি করে বলে অভিযোগ করেন তারা। অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলে কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত সহ নানাবিধ ভয়ভীতি দেখান ওই কমকর্তা।

এদিকে খামার কর্মচারী লিটন সিকদার সহ অন্যান্য কর্মচারীরা ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করায় সম্প্রতি লিটন সিকদারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এমনকি তাকে জোর করে খামার অধীনস্থ ঘর থেকে বের করে দেন ওই খামার ব্যবস্থাপক।

এ বিষয়ে কথা বলতে খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। পরে অনুসন্ধানী এক ভিডিও প্রতিবেদনে ওই ভুক্তভোগী সহ ব্যবস্থাপকের সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে মৎস্য ও বীজ উৎপাদন খামারে দুর্নীতির প্রতিবাদ করায় কর্মচারী চাকুরীচ্যুত

আপডেট সময় : ০৯:২৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩