ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

গোপালগঞ্জে ৪ শিক্ষার্থীসহ শিবিরের ৬ নেতা-কর্মী আটক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • / ৯৬৯৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে শিবিরের ৬ নেতা-কর্মিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ মে) দুুপুরে জেলা শহরের পূর্ব মিয়াপাড়া ও এস. এস আলীয়া মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৪ জনই গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ সদর থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও বশেমুরব্রিপবি’র আইন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আল ইমরান মুসা (২৪), সদর থানা সাধারন সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আবু কালাম (২১), রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মুয়াজ বিল্লাহ (২২), কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সেলিম রেজা (২৫), পূর্ব মিয়াপাড়া বিসমিল্লাহ জামে মসজিদের ইমাম মো. আলাউদ্দিন(৩২) ও মাদ্রাসা ছাত্র মো. শরিফুল ইসলাম (১৫)। আটককৃতদের মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জ জেলায়। বাকিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া সকলে শিবিরের নেতা-কর্মী। এছাড়া পূর্ব মিয়াপাড়া মাওলানা জামাল উদ্দিনের বাসায় অভিযানকালে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বই, ম্যাগাজিন, প্রচারপত্র ও বিশেষ ফরম সহ এদের মধ্যে ৪জনকে আটক করা হয়। বাকী ২ জনকে এস.এস আলীয়া মাদ্রাসা থেকে আটক করা হয়।

আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদে তারা ইসলামী ছাত্রশিবিরের সদস্য বলে স্বীকার করেছে বলে জানন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
17 May 2023

গোপালগঞ্জে ৪ শিক্ষার্থীসহ শিবিরের ৬ নেতা-কর্মী আটক

www.Bangladesherbarta.com

গোপালগঞ্জে ৪ শিক্ষার্থীসহ শিবিরের ৬ নেতা-কর্মী আটক

আপডেট সময় : ০১:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩