ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণ, জবি শিক্ষার্থী সহ দগ্ধ আট

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ৯৭১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধি।

রাজধানীর পুরান ঢাকার ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মোট আট জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ হওয়া মেহেদী হাসান শাওন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বিস্ফোরনের সময় তিনি ওই বাজারে বাজার করতে গিয়েছিলেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দগ্ধরা ধুপখোলা মাছ বাজারের পাশে একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকানের সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত চলছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। এসময় দোকানে থাকা আ. রহিম, তার মেয়ে ও নাতির শরীরে মুহূর্তেই আগুন ধরে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সোমবার (১ মে) সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সূত্রাপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যাচ্ছিলো। ইউনিট দুটি পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ার সংবাদ আসে। পরে ইউনিট দুটি রাস্তা থেকে ফেরত আসে।

দগ্ধ রহিমের ছেলে মো. আল-আমিন জানান, কয়েকদিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। তবে তারা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেনি। ঝুকি নিয়ে কাজ করছিল। সকালে সেখান থেকেই এই বিস্ফোরণ হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী শাওন এখন শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছে আগুনে তার শরীলের ২৫% পুড়ে গেছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণ, জবি শিক্ষার্থী সহ দগ্ধ আট

আপডেট সময় : ১১:০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩