ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

চলতি সপ্তাহে রাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:৫০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / ৯৭১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে গত ৩১ মে। তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ধাপেধাপে চলতি সপ্তাহের যেকোনো দিনে প্রকাশ হবে বলে জানা গেছে।

রোববার (৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, পরীক্ষা শেষ হওয়ার পরদিন থেকেই ভর্তি পরীক্ষার ফল প্রস্তুতির কাজ শুরু হয়েছে। পরীক্ষার ফল যাতে নির্ভুল হয় সেদিকে যথেষ্ট সতর্ক থেকে আমরা কাজ করে যাচ্ছি। ভুল এড়ানোর জন্যই আমরা কিছুটা সময় নিচ্ছি। চলতি সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশিত হবে।

প্রসঙ্গত, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ইউনিটে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়েন ৪৫ ভর্তিচ্ছু।

ব্যবসায় শিক্ষা অনুষদের ছয় বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটভুক্ত ‘বি’ ইউনিটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। গত বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের অ-বাণিজ্য গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয় এবারের ভর্তিযুদ্ধ। এবারের পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৩.৮৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলতি সপ্তাহে রাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় : ০৫:৫০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩