ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

চারদিনব্যাপী ইসলামী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপ্তি

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৪৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / ৯৭৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসয়েশন্স (আইইউমুনা) ক্লাব। এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল- “Break the chains to freedom”।

রবিবার (১৮ মার্চ) শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নং কক্ষে চারদিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইইউমুনার সভাপতি রাসেল মুরাদের সভাপতিত্বে ও আরোশি আখি ও কাজী সুরাইয়া ইভার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আইউমুনার ট্রাস্টি মেম্বার হাসান ইয়াহিয়া ও মো: সবুজ হোসাইন উপস্থিত ছিলেন। চারদিনব্যাপী এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল এগ্রো সায়েন্স ও কুষ্টিয়ার মেহেরজান রেস্টুরেন্ট।

প্রসঙ্গত, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ প্রায় ২০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইইউমুনা’র প্রায় দুই শতাধিক ডেলিগেট (কনফারেন্স সদস্য) অংশগ্রহণ করেন।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ হাসান বলেন আমাদের অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এরকম একটা কনফারেন্স করার। আমরা চাই আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে থাকুক এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করুক।

নিউজটি শেয়ার করুন

চারদিনব্যাপী ইসলামী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপ্তি

আপডেট সময় : ০৪:৪৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩