ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ছুটিতে রাবিতে হল ডাইনিং-ক্যান্টিন বন্ধ, বিপাকে শিক্ষার্থীরা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • / ৯৬৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন:

দুর্গাপূজা ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ১০ দিনের ছুটি চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে। এদিকে আবাসিক হলগুলো খোলা থাকলেও ডাইনিং ও ক্যান্টিন বন্ধ থাকায় খাবার নিয়ে চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, শারদীয় দুর্গাপূজা, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ও শুক্র-শনিবার মিলিয়ে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন বন্ধ থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বাভাবিক পাঠদান কার্যক্রম। কিন্তু আবাসিক হলগুলো খোলা থাকলেও শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় আর্থিক ক্ষতির অজুহাতে হলগুলোর ডাইনিং বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কিছু হলে ক্যান্টিন খোলা থাকলেও অনেক হলে আবার বন্ধ রয়েছে।

এমনকি ক্যাম্পাসের ভেতরের হোটেলগুলোও বন্ধ। ফলে খাবারের জন্য শিক্ষার্থীদের যেতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা বিনোদপুর, স্টেশনবাজার, তালাইমারির হোটেলগুলোতে। সেখানে নিম্নমানের খাবার বিক্রি করে বেশি টাকা আদায়ের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও হলগুলো খোলা রাখা হয়েছে। অধিকাংশ শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন। তাদের জন্য বিকল্প ব্যবস্থা না করে ডাইনিং ও ক্যান্টিন বন্ধ রাখা উচিত হয়নি প্রশাসনের।

সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইসা হক বলেন, আমরা অনেকই আবাসিক হলে অবস্থান করছি। সামনে পরীক্ষা থাকার ফলে অনেকেই বাড়িতে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে বাড়িতে না যাওয়াটা চরম ভুল ছিল। হলের ডাইনিং বন্ধ, অনেক হলে ক্যান্টিন বন্ধ, হলগুলোর বাইরে যে হোটেলগুলো সব সময় খোলা থাকতো সেগুলো এখন বন্ধ রয়েছে। ফলে আমাদের খাবার খেতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে। এখনো ক্যাম্পাস খুলতে অনেকদিন সময় লাগবে। আমি চাই প্রশাসন শিক্ষার্থীবান্ধব একটা ব্যবস্থা নিক।

অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সফিকুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করছে। তাদের বিষয়টা মাথায় নিয়ে বিকল্প ব্যবস্থা করে ডাইনিং ও ক্যান্টিন বন্ধ করা উচিত ছিল। আমরা যারা একদম রান্না করতে পারি না তারা মহাবিপদে আছি। অনেক দূরে গিয়ে খাবার খেতে হচ্ছে। তিনবেলার খাবার এক বেলাও খাচ্ছি। আশপাশে চারটি হলের মধ্যে একটি ডাইনিং খোলা থাকলেও আমরা চার হলের শিক্ষার্থীরা সেই ডাইনিংয়ে খেতে পারতাম। এভাবে ১৭ হলের ৩-৪টা হলের ডাইনিং খুলে দিলে সব শিক্ষার্থী উপকৃত হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, হলের বিষয়গুলো হল প্রাধ্যক্ষের দায়িত্বে থাকে। তবে শিক্ষার্থী থাকা স্বত্বেও বিকল্প ব্যবস্থা না করে ডাইনিং বন্ধ করা উচিত হয়নি। সব হল প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবো।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
06 October 2022

ছুটিতে রাবিতে হল ডাইনিং-ক্যান্টিন বন্ধ, বিপাকে শিক্ষার্থীরা

www.Bangladesherbarta.com

ছুটিতে রাবিতে হল ডাইনিং-ক্যান্টিন বন্ধ, বিপাকে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৩:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২