ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

জয় তুলে নিলো টাইগাররা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৩৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ৯৬৯০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়েকে ১৫১ রানের টার্গেট দিয়ে বল হাতে জ্বলে উঠেছিলেন বাংলাদেশের পেসাররা।

পেসার মোস্তাফিজ-তাসকিনদের অসাধারণ বোলিংয়ে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো সাকিব আল হাসানের দল। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান তোলে।

নাটক জমে উঠে শেষ ওভারে। জিততে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৫ রান। শেষ ওভারে মোসাদ্দেক হোসেনের হাতে বল তুলে দিলেন সাকিব আল হাসান। একটি করে ছক্কা ও চার, দুটি উইকেট, একটি ‘নো’ বল ও ফ্রি হিটের রোমাঞ্চকর ওভার শেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। ওভারের প্রথম বলে লেগ বাই থেকে আসে এক রান। স্ট্রাইকে যাওয়া ব্র্যাড ইভান্স ছক্কার চেষ্টায় ধরা পড়েন স্কয়ার লেগ বাউন্ডারিতে আফিফ হোসেনের হাতে।

পরের বলে বাই থেকে উইকেটের পেছন দিয়ে ৪ চার পেয়ে যায় জিম্বাবুয়ে। শেষ তিন বলে যখন ১১ রান চাই জিম্বাবুয়ের, মোসাদ্দেককে ফাইন লেগ দিয়ে ছক্কায় ওড়ান রিচার্ড এনগাভারা। টি-টোয়েন্টিতে যা তার প্রথম ছয়। পরের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে ছক্কার চেষ্টায় স্টাম্পড হয়ে যান এনগারাভা। শেষ বলে জমে সবচেয়ে বড় নাটকীয়তা। ব্লেসিং মুজারাবানিও উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টায় হয়ে যান স্টাম্পড।

জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ। দুই দল মাঠ ছেড়েও চলে যান। পরে রিপ্লেতে দেখা যায় স্টাম্পের আগে বল ধরেছেন কিপার নুরুল হাসান সোহান। ‘নো’ বল! তাতে আবার দুই দলকে নামতে হয়ে মাঠে। কিন্তু শেষ বলে ৪ চারের সমীকরণ আর মেলাতে পারেনি জিম্বাবুয়ে। মোসাদ্দেকের করা ফ্রি হিট বলটি ব্যাটেই লাগাতে পারেননি মুজারাবানি।

বাংলাদেশের বার্তা

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
30 October 2022

জয় তুলে নিলো টাইগাররা

www.Bangladesherbarta.com

জয় তুলে নিলো টাইগাররা

আপডেট সময় : ১১:৩৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২