ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

টাকা ফেরত দেন না হয় গণভবনে যাব

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ৯৭১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া পৌর ছাত্রলীগ এবং সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করার পরপরই জেলা ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ উঠেছে।

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক তালুকদার নতুন কমিটিতে পদ পেতে জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলামকে ১৫ লাখ টাকা দেন বলে অভিযোগ করেছেন। তবে পদ না পেয়ে সেই টাকার ছবি ফেসবুকে পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন তিনি, যা নিয়ে জেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে।

জানা গেছে, কলাপাড়া উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত। সোমবার (১০ জুলাই) রাতে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হলেও আশিক তালুকদারকে সেই কমিটিতে রাখা হয়নি।

এতেই থলের বিড়াল বেরিয়ে আসে। আশিক, সাইফুলকে দেওয়া টাকার ছবি তার ফেসবুক ওয়ালে পোস্ট করে তা ফেরত চান। পোস্টে তিনি লেখেন, ‘জেলা ছাত্রলীগ সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, যে টাকাগুলো নিয়েছেন ফেরত দেন। নইলে গণভবনে যাব বাকি ডকুমেন্ট নিয়ে।

এদিকে, কমিটি ঘোষণার পর আশিক তালুকদার জেলা ছাত্রলীগ সভাপতির কাছে টাকা ফেরত চেয়ে ফোনও করেন। এর একটি অডিও রেকর্ড পাওয়া গেছে। এতে শোনা যায়, আশিক তালুকদার জেলা ছাত্রলীগের সভাপতিকে বলছেন, ভাই আপনার সাইন পাওয়ার আছে, আপনি কমিটি দিছেন। এখন আমার টাকাগুলো ফেরত দেন। তবে এরপর সাইফুলকে বলতে শোনা যায়, ‘ফোন রাখ, তুই ফোন রাখ।’

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার বলেন, আমি ক্যান্ডিডেট হতে চাইনি, যেহেতু আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এরপরও জেলা সভাপতি সাইফুল ইসলাম আমাকে ক্যান্ডিডেট হতে বলে। বিভিন্ন সময় সে বিভিন্ন অজুহাতে ২০ হাজার, ৩০ হাজার, এমনকি ৫০ হাজার টাকা করেও নিয়েছে। ধাপে ধাপে আমার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে। তার এক খালাতো ভাইয়ের মাধ্যমেও টাকা নিয়েছে।

তিনি অভিযোগ করেন, সর্বশেষ কোরবানির চার থেকে পাঁচ দিন আগে আমাকে ফোন করে বলে কমিটি দেওয়া হবে, কী করলি। আমার কাছে সে ২০ লাখ টাকা চাইলে আমি বলি ভাই এত টাকা কীভাবে দেবো? পরে আমি তাকে ১৫ লাখ টাকা দিই। পটুয়াখালী নেছারিয়া মাদরাসার দিকে যেতে হাতের ডানে খান মোশারেফ হোসেনের বাসার সিঁড়িতে বসে সে আমার কাছ থেকে টাকা নেয়।

এদিকে, ফেসবুকে টাকার ছবিসহ পোস্ট করায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহানুর রহমান সুজন আশিককে কল করে ফেসবুক পোস্ট ডিলিট করতে হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি। এরকম একটি কল রেকর্ডও শোনা গেছে।

এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করে কেটে দেন। আর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফের মোবাইল ফোনে কল করলে তিনিও রিসিভ করেননি।

এছাড়া হুমকির অভিযোগের বিষয়ে জানতে চেয়ে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর রহমান সুজনের ফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এদিকে, কলাপাড়া উপজেলার মোট তিনটি ইউনিটের কমিটি ঘোষণা করার পর এ নিয়ে বিতর্ক শুরু হলে কেন্দ্রীয় ছাত্রলীগ তাৎক্ষণিক তিনটি কমিটিই স্থগিত করে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাকা ফেরত দেন না হয় গণভবনে যাব

আপডেট সময় : ০৪:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩