ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ডোমারের বোড়াগাড়ীতে নৌকার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:৪৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকারের পক্ষে নৌকা মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ।

বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) সকাল ১১টায় ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত নৌকা মার্কার নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ আসনের সাংসদ ও দ্বাদশ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার। এতে সভাপতিত্ব করেন—৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সহিদ আহম্মেদ সান্তু, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান রুবেল, দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনজিলুর রহমান মঞ্জু, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনছুর আলী, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুজ্জামান রুবেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, ‘উন্নয়নের মার্কা নৌকা মার্কা। দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা চলমান রাখতে পুনরায় নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।’ বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান প্রয়াত ইসাহাক আলীর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানান তিনি।

সভায় ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।

এর আগে, সভা শুরুর প্রাক্কালে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডোমারের বোড়াগাড়ীতে নৌকার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩