ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

দোহার স্টেডিয়ামে পর্দা উঠলো বিশ্ব ফুটবলের শিরোপা যুদ্ধের

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ৯৭৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ৪বছরের অপেক্ষার অবসান অতঃপর শুরু হয়ে গেল ফুটবল বিশ্বকাপ। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দোহার আল বায়াত স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হল। কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রচুর বিতর্ক থাকলেও, উদ্বোধনী অনুষ্ঠানে মাতিয়ে দিল তারা। দেওয়া হল ঐক্যের বার্তা, দেওয়া হল সাম্যের বার্তা। ফুটবলই যে দুনিয়াকে এক করতে পারে, সেই বার্তা বারে বারে উঠে এল।

উদ্বোধনী অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই ভীড় জমতে শুরু করেছিল আল বায়াত স্টেডিয়ামের বাইরে। হলুদ জার্সি এবং পতাকা নিয়ে সোল্লাসে স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছিলেন ইকুয়েডরের সমর্থকরা। অন্য প্রান্ত থেকে এগিয়ে আসছিলেন সাদা এবং সবুজ জার্সি পরিহিত কাতার সমর্থকরা। নাচগান, ঢাকঢোলের শব্দের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়, বিশ্বকাপ শুরু হতে আর দেরি নেই।

নির্ধারিত সময়ের কিছুটা পরেই শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমেই দেখা যায় কাতারের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল-মাখতুম। প্রথমে গানের অনুষ্ঠান হয়। তার পরেই বিশ্বকাপে ঐক্যের বার্তা শোনাতে শোনাতে হাজির হন হলিউডি অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। তাঁর সঙ্গে মঞ্চে প্রবেশ করে কাতারের বিশেষ ভাবে সক্ষম ঘানেম আল-মুফতাহ।

প্রত্যাশামতোই গাইলেন কোরীয় ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জান কুক। তাঁর সঙ্গেই এলেন কাতারের গায়ক ফাহাদ আল-কুবায়সি। এর আগের বিশ্বকাপে যে যে গানগুলি গাওয়া হয়েছিল, সেগুলি ফিরে এল। ১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের গাওয়া ‘ওলে, ওলে’ থেকে ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা, ওয়াকা’, সবই শোনা গেল। আগের বারের বিশ্বকাপে যে সব ম্যাসকট ছিল, তাদেরকেও একে একে হাজির করানো হল।

এদিকে উদ্বোধন অনুষ্ঠান শেষে এই আসরের প্রথম ম্যাচে মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামে স্বাগতিক কাতার ও লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। প্রতিবেদনটি লেখা পর্যন্ত খেলার ফলাফল ০-১ গোলে এগিয়ে ইকুয়েডর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দোহার স্টেডিয়ামে পর্দা উঠলো বিশ্ব ফুটবলের শিরোপা যুদ্ধের

আপডেট সময় : ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২