ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য পদত্যাগ করলেন উপজেলার চেয়ারম্যান- হাসান 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • / ৯৭৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান।

সোমবার বিকেলে উপজেলা চেয়ারম্যান সংবাদকর্মীদের নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী জাতীয় সংসদের নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী। রোববার তিনি আ’লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ কারণে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে আবদুস সোবহান ভুঁইয়া হাসান সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনো লিখিতভাবে আমার কাছে কোন কাগজপত্র আসেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুস সোবহান ভুঁইয়া হাসান ২০১৪ সাল থেকে টানা তিন বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি ২০০৩ সাল থেকে উপজেলা আ’লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কুমিল্লা-১১ আসনে বর্তমান সংসদ সদস্য হিসেবে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তিনিও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মুজিবুল হক ও আবদুস সোবহান ভুঁইয়া হাসান ছাড়াও আ’লীগের দলীয় মনোনয়পত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র মিজানুর রহমান, এম তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম ও বজলুর রশীদ ভুলু।

কুমিল্লা জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, ‘চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের একটি পদত্যাগ পত্র পেয়েছি’।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
20 November 2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য পদত্যাগ করলেন উপজেলার চেয়ারম্যান- হাসান 

www.Bangladesherbarta.com

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য পদত্যাগ করলেন উপজেলার চেয়ারম্যান- হাসান 

আপডেট সময় : ০৫:০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩